সম্মানজনক গবেষণা অনুদান অর্জনের জন্য অভিনন্দন
- News & Events
- News
- সম্মানজনক গবেষণা অনুদান অর্জনের জন্য অভিনন্দন
সম্মানজনক গবেষণা অনুদান অর্জনের জন্য অভিনন্দন
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ফেনী বিশ্ববিদ্যালয়ের EEE ডিপার্টমেন্টের সম্মানিত এডভাইজার প্রফেসর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ আর্থিক প্রণোদনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) কর্তৃক পরিচালিত HEAT (Higher Education Acceleration and Transformation, https://heat.ugc.gov.bd/) প্রজেক্টের অধীনে, উনার গবেষণা প্রকল্পটি (Title: Establishment of Advanced Materials Research Laboratory for Energy Storage Capacity Enhancement) অনুদানের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। উক্ত HAET প্রজেক্ট এর প্রথম পর্যায়ে পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫১৬ টি গবেষণা প্রকল্প (Sub-Project Proposal) জমা পড়েছিল । তন্মধ্যে মাত্র ১৫০ টি গবেষণা প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে (after blind reviews and presentation)। উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের থেকে প্রদত্ত গবেষণা প্রকল্প থেকে একমাত্র CUET পদার্থবিজ্ঞান বিভাগের উনার প্রকল্পটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ।
বর্তমানে energy storage device (যেমন, লিথিয়াম - আয়ন ব্যাটারীতে) storage এর জন্য এনোড ইলেক্ট্রোড হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়। বৈদ্যুতিক গাড়ি এবং অন্যান্য storage device এর জন্য স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে যা গতানুগতিক গ্রাফাইট ম্যাটেরিয়ালস দিয়ে সম্ভব নয়। সেই ক্ষেত্রে, তিনি নতুন বেশি স্টোরেজ ক্যাপাসিটি সম্পন্ন 2D materials [i.e., MXenes (ম্যাক্সিনস)] কে লিথিয়াম - আয়ন ব্যাটারীতে এনোড ইলেক্ট্রোড হিসাবে ব্যবহার করে huge স্টোরেজ ক্যাপাসিটি নির্ণয় করতে সফল হয়েছেন । উক্ত গবেষণা প্রকল্পের অধীনে লিথিয়াম - আয়ন ব্যাটারীর স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধির জন্য পূর্নাঙ্গ একটি ল্যাবরেটরি চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগে নির্মাণ করা হবে। গবেষণা প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমান প্রায় পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা এবং মেয়াদ তিন বৎসর। উনার এই সফলতায় আমরা ফেনী বিশ্ববিদ্যালয় তথা EEE ডিপার্টমেন্ট থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং উনার উক্ত গবেষণা প্রকল্পের সফলতা কামনা করছি।
Follow his research via: https://scholar.google.com/citations?hl=en&user=VkzVBBkAAAAJ&view_op=list_works
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited